সোনার দামে বড় পতন, এবার ভরি কত?

২৮ এপ্রিল ২০২৬, ১১:১৮ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

দেশের বাজারে সোনা ও রুপার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। ভরিপ্রতি সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত সোনার দাম কমানো হয়েছে। এতে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি সোনার দাম দুই লাখ ৪৫ হাজার টাকার নিচে নেমে এসেছে। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

নতুন মূল্য সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। সংগঠনটি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে এই সমন্বয় আনা হয়েছে।

নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেট এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। এছাড়া ২১ ক্যারেট সোনা ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকায় বিক্রি হচ্ছে।

সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেট এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৪৮২ টাকা। ২১ ক্যারেট রুপা ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৮৩ টাকায় বিক্রি হচ্ছে।

আন্তর্জাতিক বাজার বিশ্লেষণে দেখা যায়, সাম্প্রতিক সময়ে বৈশ্বিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির কারণে সোনার দামে ওঠানামা দেখা গেছে। বিশ্ববাজারে দাম একসময় বড় ধরনের উল্লম্ফন করলেও বর্তমানে তা কমতির দিকে রয়েছে।

এর আগে গত জানুয়ারিতে আন্তর্জাতিক বাজারে সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়, যার প্রভাবে দেশের বাজারেও রেকর্ড দামে বিক্রি হয়েছিল সোনা। সেই সময় এক দফায় ভরিপ্রতি ১৬ হাজার টাকার বেশি বাড়ানো হয়, যার ফলে ২২ ক্যারেট সোনার দাম সর্বোচ্চ ২ লাখ ৮৬ হাজার টাকায় পৌঁছায়।

ছয় মাস ধরে তালাবদ্ধ বালিকা বিদ্যালয়, অনিশ্চয়তায় ২০০ শিক্ষার…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশে জনবল নিয়োগ 
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সেপ্টেম্বরের শেষ-অক্টোবরের শুরুতে আসছে ডেঙ্গুর পিক সিজন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
মেঘনা গ্রুপে ফ্রেশ পলিমার অ্যান্ড পেইন্টসে বিভিন্ন পদে নিয়োগ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় ছেলের বঁটির কোপে প্রাণ গেল বাবার
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9