কৃষকের জন্য সুখবর, ভিয়েতনামে রপ্তানি হবে বাংলাদেশি আলু

২৮ মার্চ ২০২৬, ০৫:১৪ PM
আলু রপ্তানি

আলু রপ্তানি © সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর ভিয়েতনামের বাজারে আলু রপ্তানির আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে বাংলাদেশ। গতকাল শুক্রবার (২৭ মার্চ) ভিয়েতনামের কৃষি ও পরিবেশ মন্ত্রণালয় বাংলাদেশ থেকে আলু আমদানির চূড়ান্ত অনুমোদন দেয়। হ্যানয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিয়েতনামের বিধি অনুযায়ী, কোনো দেশ আলু রপ্তানি করতে চাইলে তাদের কৃষি ও পরিবেশ মন্ত্রণালয়ে নিবন্ধন সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়। এরপর কর্তৃপক্ষ সেসব তথ্য যাচাই-বাছাই করে সন্তুষ্ট হলে অনুমোদন দেয়। হ্যানয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে ২০২৫ সালের মে মাসে নিবন্ধন প্রক্রিয়া শুরু করে বাংলাদেশ। এ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ায় আজ থেকে বাংলাদেশ ভিয়েতনামে আলু রপ্তানির অনুমোদন পেলো।

ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান বলেন, এই অনুমোদনের ফলে আমাদের আলু রপ্তানিকারকদের সামনে বিশাল এক সুযোগ তৈরি হলো। এর সরাসরি সুফল পাবেন আমাদের স্থানীয় কৃষকরা। ভিয়েতনামে আলুর ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশ থেকে নিয়মিত আলু রপ্তানি শুরু হলে দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতি উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দূতাবাস সূত্রে জানা গেছে, আলুর পাশাপাশি তিলসহ অন্যান্য উদ্ভিদজাত পণ্য ভিয়েতনামে রপ্তানির প্রক্রিয়াও চলমান রয়েছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, আলুর এই সফল বাজার প্রবেশ বাংলাদেশের অন্যান্য কৃষিপণ্যের জন্যও পথ সুগম করবে। ভিয়েতনামের বাজারে বাংলাদেশি কৃষিপণ্যের প্রবেশাধিকার বাড়াতে দূতাবাস তাদের কূটনৈতিক ও বাণিজ্যিক তৎপরতা অব্যাহত রাখবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬