বড়ই গাছ লাগিয়ে দুই ভাইয়ের সফলতা

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২০ PM
বড়ই গাছ লাগিয়ে দুই ভাইয়ের সফলতা

বড়ই গাছ লাগিয়ে দুই ভাইয়ের সফলতা © টিডিসি ফটো

উচ্চশিক্ষিত হয়েও চাকরির পেছনে না ছুটে মাছের ঘেরের পাড়ে ১৪০০ বড়ই গাছ লাগিয়ে সফলতা পেয়েছে গোপালগঞ্জের দুই ভাই। এই মৌসুমে খরচ উঠিয়ে লাখ টাকা বাড়তি আয়ের আশা করছেন তারা।

গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ি গ্রামের দুই ভাই প্রবীর বিশ্বাস ও অপূর্ব বিশ্বাস ৫-৬ বছর আগে পৈত্রিক জমিতে বিভিন্ন ফলের আবাদ শুরু করলেও প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষতির মুখে পরাস্থ হতে হয়েছে তাদের। তবে আশা না হারিয়ে হাতে নেন নতুন পরিকল্পনা। ইউটিউব দেখে চুয়াডাঙ্গা থেকে উন্নত জাতের চারা সংগ্রহ করে ঘেরপাড়ের জমিতে বড়ই গাছ রোপণ করেন তারা।

চলছে বড়ইয়ের মৌসুম। তাদের লাগানো ভারত সুন্দরী, কাশ্মিরী আপেল, বল সুন্দরী ও থাই আপেলসহ বিভিন্ন প্রজাতির গাছে ঝুলছে বিভিন্ন জাতের বড়ই। অনুকূল আবহাওয়ায় বাম্পার ফলন পেয়ে লাভের ব্যাপারে আশাবাদী প্রবীর ও অপূর্ব।

বাজারমূল্যের সাথে সামঞ্জস্য রেখে প্রতি কেজি বড়ই ১০০-২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। স্থানীয় বাজারে ব্যাপক চাহিদা থাকায় পাইকাররা তাদের কাছ থেকে বড়ই কিনে নিয়ে যাচ্ছেন। আগামী এক মাস এমন বিক্রি চলবে বলে জানিয়েছেন তারা। আশানুরূপ ফলন ও সাধারণের মাঝে বড়ই নিয়ে আগ্রহ আছে বিধায় মৌসুম শেষে প্রায় ৫ থেকে ৭ লাখ টাকা লাভের আশা করছেন তারা।

প্রবীর ও অপূর্ব বিশ্বাস জানান, তারা নিজেরাই বাগানের পরিচর্যা করেন। পাশাপাশি ফল সংগ্রহ, বাছাই ও বাজারজাতকরণের কাজও নিজেরাই তদারকি করেন। শ্রমিকরা বড়ই সংগ্রহে সহযোগিতা করেন, আর পরিবারের সদস্যরাও পাশে থাকেন।

এবিষয়ে গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মামুনুর রহমান বলেন, বড়ই চাষে লাভজনক ফলন হওয়ায় অনেক কৃষক আগ্রহ দেখাচ্ছেন। আগ্রহীদের প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে। চলতি মৌসুমে জেলায় প্রায় ৯০ হেক্টর জমিতে বড়ইয়ের আবাদ হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, সুষ্ঠু পরিকল্পনা ও আধুনিক পদ্ধতিতে বড়ই চাষ করলে কৃষকরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পুষ্টির চাহিদাও পূরণ করতে পারবেন।

শেরপুর সরকারি কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া মাহফ…
  • ২৬ আগস্ট ২০২৬
বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
  • ২৬ আগস্ট ২০২৬
বিশ্বসাহিত্য কেন্দ্রে চাকরি, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত
  • ২৬ আগস্ট ২০২৬
গাজীপুরে ছাত্রলীগের মশাল মিছিল, দুই কর্মী গ্রেপ্তার
  • ২৬ আগস্ট ২০২৬
২৬ আগস্টের টিকিট কেটে দূর-দুরান্ত থেকে দর্শনার্থী এসে দেখেন…
  • ২৬ আগস্ট ২০২৬
‎জাবিতে শহীদ কবির ও তুষারের শাহাদাত বার্ষিকীতে ছাত্রদলের মি…
  • ২৬ আগস্ট ২০২৬