গোডাউনে লুকানো ছিল ৭৭টি আমেরিকান মোটরসাইকেল, সিলগালা

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৭ PM
গোডাউনে লুকানো ছিল ৭৭টি আমেরিকান মোটরসাইকেল, সিলগালা

গোডাউনে লুকানো ছিল ৭৭টি আমেরিকান মোটরসাইকেল, সিলগালা © টিডিসি ফটো

যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের একটি গোডাউনে ৭৭টি নতুন আমেরিকান মোটরসাইকেলের সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাইব হাসান আকন্দের নেতৃত্বে যশোর শহরের ঘোপ নোয়াপাড়া রোডের ৩ নম্বর ওয়ার্ডের ২৪২ নম্বর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় মোটরসাইকেলগুলোর বৈধ কাগজপত্র না থাকায় গোডাউনটি সিলগালা করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি (তদন্ত) সুজন কুমারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতি এ অভিযান পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কয়েকদিন আগে একই গোডাউনে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছিল। সেসময় তিন দিনের সময় নেয় গোডাউন কর্তৃপক্ষ। তবে আজকে ফের অভিযান চালিয়ে দেখা যায়, গোডাউনে আমেরিকান ইউএন কোম্পানির মোট ৭৭টি সম্পূর্ণ নতুন মোটরসাইকেল রাখা আছে। তবে গোডাউন মালিক হাফিজুর রহমান শিলু মোটরসাইকেলগুলোর রেজিস্ট্রেশন, আমদানি সংক্রান্ত অনুমোদন বা অন্য কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

এদিকে অসুস্থতার কথা বলে ঘটনাস্থলে উপস্থিত হতে অপারগতা প্রকাশ করেন মোটরসাইকেলগুলোর মালিক দাবি করা আবু সাঈদ সাবু । তিনি আরও ১০ দিনের সময় প্রার্থনা করেন।

পরিস্থিতি বিবেচনায় ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে গোডাউনটি সিলগালা করার নির্দেশ দেন এবং মোটরসাইকেলগুলো জব্দ অবস্থায় সেখানেই রাখার সিদ্ধান্ত নেন।

একই সঙ্গে গোডাউন কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়, নির্ধারিত সময়ের মধ্যে বৈধ কাগজপত্র দাখিল করতে ব্যর্থ হলে উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো সরকারের হেফাজতে নেওয়া হবে।

নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক অধিদপ্তরের সামনে আমরণ অনশনে বঞ্…
  • ০৪ অক্টোবর ২০২৬
শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার, বাজারমূল্যে ৮…
  • ০৪ অক্টোবর ২০২৬
বাবার অপূর্ণ স্বপ্ন পূর্ণ হলো মেয়ের হাত ধরে, নুসরাত এখন সহ…
  • ০৪ অক্টোবর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কর্মী আটকের পর কর্মকর্তা-কর্মচারী…
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই বিমানের ধ্বংসাবশেষ মিলল সমুদ্রে, নিখোঁজ যাত্রীরা
  • ০৪ অক্টোবর ২০২৬
মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে চবি ছাত্রী মহুয়া তাসনিম
  • ০৪ অক্টোবর ২০২৬