১১ মাস লাভ করেন, রোজার মাস বাদ রাখেন: ব্যবসায়ীদের উদ্দেশ্যে বাণিজ্যমন্ত্রী

২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৭ PM
খন্দকার আব্দুল মুক্তাদি

খন্দকার আব্দুল মুক্তাদি © সংগৃহীত

ব্যবসায়ীদের উদ্দেশ্যে রমজান মাসে সংযম ও মানবিকতার আহ্বান জানিয়ে বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ১১ মাস লাভ করেন, রোজার মাসে আল্লাহর সন্তুষ্টির জন্য কিছুটা ত্যাগ স্বীকার করেন।

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) সিলেট মহানগর বিএনপি আয়োজিত রাজনৈতিক দলের নেতাকর্মীদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার রোজার একদিন আগে দায়িত্ব গ্রহণ করলেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাজার তদারকি জোরদার, সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখা এবং ভোক্তা অধিকার সংরক্ষণে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি উল্লেখ করেন, রমজান মাসে আমদানিনির্ভর ভোগ্যপণ্যের চাহিদা বেড়ে যায়। তবু অধিকাংশ পণ্যের দাম স্থিতিশীল রাখতে সরকার কাজ করছে। কিছু কৃষিপণ্যের দাম সাময়িকভাবে বাড়লেও তা আবার কমে আসে।

ব্যবসায়ীদের উদ্দেশে খন্দকার মুক্তাদির বলেন, রমজান সওয়াবের মাস। সৌদি আরবে এ মাসে ব্যবসায়ীরা লাভ কমিয়ে ছাড় দেন। আমাদের দেশের ব্যবসায়ীরাও যদি কিছুটা সংযম দেখান, তাহলে সাধারণ মানুষ স্বস্তিতে রোজা পালন করতে পারবেন।

তিনি আশা প্রকাশ করেন, সরকার ও ব্যবসায়ী সমাজের সম্মিলিত উদ্যোগে রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে এবং জনগণ স্বস্তিতে ইবাদত-বন্দেগি করতে পারবে।

দিনে শ্রম, রাতে পড়াশোনা—অভাবকে জয় করে বিশ্ববিদ্যালয়ে আবদুল …
  • ০৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক: বেড়েছে বেতন, কমেনি ছয় বৈষম্য
  • ০৬ অক্টোবর ২০২৬
‘আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই’— ভাই…
  • ০৬ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত …
  • ০৬ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সেই ‘কালো রাত’: মুখোশধারীদের হামলা-লুট, ৯ বছরেও হ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬