আজ থেকে নতুন সময়সূচিতে হবে ব্যাংক লেনদেন

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০০ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

পবিত্র রমজান মাস উপলক্ষে ব্যাংকের অফিস ও লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে এ সময়সূচি কার্যকর হচ্ছে।

গত ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, রমজান মাসে ব্যাংক লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। অফিস সময় থাকবে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

দেশের সব তফশিলি ব্যাংক এ সময়সূচি অনুসরণ করবে। নির্ধারিত সময়ের মধ্যে জোহরের নামাজের বিরতি থাকবে। তবে অভ্যন্তরীণ ব্যবস্থাপনার মাধ্যমে এ সময়েও লেনদেন চালু রাখা যাবে বলে জানানো হয়েছে।

সাধারণ সময়ে ব্যাংকে লেনদেন হয় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এবং অফিস কার্যক্রম চলে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

রমজান শেষে ব্যাংকের সময়সূচি আগের নিয়মে ফিরে যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬