‘লাইফটাইম এক্সিলেন্স ইন ইসলামী ব্যাংকিং লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ইসলামী ব্যাংকের এমডি

০৫ জানুয়ারি ২০২৬, ০৩:৩০ PM
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন © টিডিসি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন ‘গ্লোবাল এনআরবি অ্যাওয়ার্ডস-২০২৫’-এ ‘লাইফটাইম এক্সিলেন্স ইন ইসলামী ব্যাংকিং লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেয়েছেন। 

ইসলামী ব্যাংকিং খাতে অসামান্য অবদান এবং গতিশীল নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ এনআরবি ওয়ার্ল্ড তাকে এই পুরস্কার প্রদান করে। আন্তর্জাতিক প্রবাসী দিবস উপলক্ষে ৩০ ডিসেম্বর ২০২৫ রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের কাছ থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন। 

এনআরবি ওয়ার্ল্ড এর প্রতিষ্ঠাতা এনামুল হক এনামসহ প্রায় ২৫টি দেশ থেকে আগত প্রবাসী উদ্যোক্তা, শিল্পপতি, ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, শিক্ষক ও আইটি পেশাজীবী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬