২৭ দিনে রেমিট্যান্স এল ৩৩,৬৫৯ কোটি টাকা

২৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৫ PM
ডলার

ডলার © সংগৃহীত

চলতি অর্থবছরে (২০২৫-২০২৬) দেশে তিন দিনে রেমিট্যান্স এসেছে ২২১ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২ হাজার ৭০২কোটি টাকা (১ ডলারে ১২২.৩১ টাকা ধরে)।

রবিবার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

এদিকে ডিসেম্বর মাসের প্রথম ২৭ দিনে প্রবাসীরা বাংলাদেশে পাঠিয়েছেন ২ হাজার ৪০৮ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩৩ হাজার ৬৫৯ কোটি টাকা।

গেল বছরে একই সময়ে দেশে এসেছিল ২৪০৮ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ প্রবাহ বেড়েছে ১৪.৩ শতাংশ। এছাড়া চলতি অর্থবছরের ২৭ ডিসেম্বর পর্যন্ত দেশে এসেছে ১৫ হাজার ৭৯১ মিলিয়ন মার্কিন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৬.৬ শতাংশ বেশি।

প্রসঙ্গত, নভেম্বর মাসে দেশে এসেছিল ২৮৮ কোটি ডলারের বেশি। এছাড়া অক্টোবরে ২৫৬ কোটি ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং জুলাইয়ে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬