সরকার চাইলে রিটার্ন জমার সময় বাড়াতে পারে: এনবিআর চেয়ারম্যান

২১ ডিসেম্বর ২০২৫, ০৬:২০ PM , আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৩ PM
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে © সংগৃহীত

সরকার চাইলে রিটার্ন জমার সময় আবারও বাড়তে পারে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। রোববার (২১ ডিসেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত ২৬ লাখের বেশি করদাতা অনলাইনে তাদের ই-রিটার্ন জমা দিয়েছেন। গত আগস্টে সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করে এনবিআর। এক দফা সময় বাড়িয়ে ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়িয়য়ে আগামী ৩১ ডিসেম্বর নির্ধারণ করেছে এনবিআর।

রিটার্ন জমার সময় বাড়বে কি না জানতে চাইলে এনবিআর চেয়ারম্যান বলেন, না সময় বাড়ানোর ব্যাপারটা এখনই বলা যাবে না, আমরা এটা বুঝে নেবো। রাষ্ট্রীয় সিদ্ধান্ত, যেহেতু প্রথমবারের মতো আমরা অনলাইনটাকে কম্পালসারি করেছি। বিশেষ করে অ্যাডভোকেটদেরও, যারা ট্যাক্স প্র্যাকটিশনার তাদেরও আমরা এই সুযোগ দিয়েছি; তাদের সব ক্লায়েন্টের রিটার্ন তারা অনলাইনে দিতে পারবেন। ফলে সবারই একটা প্রিপারেশনের ব্যাপার আছে, চলছে। তো সেটা যদি সরকার মনে করে যে, না আমাদের আরেকটু বাড়ানোর প্রয়োজন হবে, হয়তো সরকার বিবেচনা করবে। আমি এখনই কিছু বলতে পারছি না। তবে এটা আমার মনে হয়, সময় বলে দেবে যে কী পরিমাণ রিটার্ন জমা পড়েছে।

এদিন এনবিআর চেয়াম্যান ডিআরইউ সদস্যদের জন্য ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল সাপোর্টিং বুথের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান উপস্থিত ছিলেন।

মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ প্রাথমিকভাবে চূড়ান্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের নবীনবরণ থাকায় জবিতে সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চাকসুর উদ্যোগে চবিতে চালু হলো ‘শাটল ট্রাকার’ অ্যাপ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইরান যুদ্ধে ৫০টিরও বেশি মূল্যবান ‍যুদ্ধবিমান ও ড্রোন হারিয়ে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের-নাছিম-আরাফাতসহ ৫ নেতার সম্পত্তি বাজেয়াপ্তের আ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষার উপকরণে কর মওকুফ প্রয়োজন: রাশেদা কে চৌধুরী 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9