চাকসুর উদ্যোগে ইসলামী ব্যাংক-চবির কর্পোরেট চুক্তি

২১ ডিসেম্বর ২০২৫, ০৫:২৮ PM , আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫, ০৫:২৮ PM
চাকসুর উদ্যোগে ইসলামী ব্যাংক-চবি’র কর্পোরেট চুক্তি

চাকসুর উদ্যোগে ইসলামী ব্যাংক-চবি’র কর্পোরেট চুক্তি © সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি কর্পোরেট চুক্তি সম্প্রতি উপাচার্য দপ্তরে স্বাক্ষরিত হয়েছে। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে আয়োজিত এ চুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদেরকে বিনামূল্যে একটি বিশেষায়িত কো-ব্রান্ডেড ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড প্রদান করা হবে। এই কার্ডের মাধ্যমে ফ্রিল্যান্সিং আয়ের অর্থ গ্রহণ, ফি পরিশোধসহ বিভিন্ন ধরনের আর্থিক লেনদেন করা যাবে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের আর্থিক কার্যক্রম আরও আধুনিক ও ক্যাশলেস ব্যবস্থার দিকে এগিয়ে যাবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিনের উপস্থিতিতে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শহীদুল্ল্যাহ মজুমদার এবং বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মোহাম্মদ সাইফুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। 

এ সময় চাকসু ভিপি মো. ইব্রাহিম হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী, শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঈদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে দুপুরে ছাত্রশিবির, রাতে নৈশভোজের …
  • ২৬ মে ২০২৬
গান গেয়ে ভাইরাল মাদানি, দুষলেন কাকে
  • ২৬ মে ২০২৬
কুরবানি কবুল হওয়ার জন্য যেসব বিষয়ে সতর্ক থাকা জরুরি
  • ২৬ মে ২০২৬
ঈদুল আজহার ছুটি শুরুর দিনেই পদোন্নতি পেলেন চার কর্মকর্তা, হ…
  • ২৬ মে ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন হয়নি, অত্যন্ত দ…
  • ২৬ মে ২০২৬
বিশ্বকাপের রাউন্ড ৩২ থেকেই বাদ পড়বে ব্রাজিল!
  • ২৬ মে ২০২৬