এক দিনে রেমিট্যান্স এল ২,১৬৪ কোটি টাকা

১৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৩০ PM
ডলার

ডলার © সংগৃহীত

চলতি অর্থবছরে (২০২৫-২০২৬) দেশে এক দিনে রেমিট্যান্স এসেছে ১৭৭ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২ হাজার ১৬৪ কোটি টাকা (১ ডলারে ১২২.৩০ টাকা ধরে)।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

এদিকে ডিসেম্বর মাসের প্রথম ১৭ দিনে প্রবাসীরা বাংলাদেশে পাঠিয়েছেন ২ হাজার ৭ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২৪ হাজার ৫৪৫ কোটি টাকা।

গেল বছরে একই সময়ে দেশে এসেছিল ১৭৬০ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ প্রবাহ বেড়েছে ১৪ শতাংশ। এছাড়া চলতি অর্থবছরের ১৭ ডিসেম্বর পর্যন্ত দেশে এসেছে ১৫ হাজার ৪৫ মিলিয়ন মার্কিন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৬.৭ শতাংশ বেশি।

প্রসঙ্গত, নভেম্বর মাসে দেশে এসেছিল ২৮৮ কোটি ডলারের বেশি। এছাড়া অক্টোবরে ২৫৬ কোটি ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং জুলাইয়ে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

সব মাদ্রাসা অধ্যক্ষকে বোর্ডের জরুরি নির্দেশনা
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
সব সরকারি কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষাবোর্ডের ১০০টি  উত্তরপত্র হারালেন শিক্ষক, ৩ দি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় নির্বাচন: স্থানীয় সরকার প্রত…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জবির আইন বিভাগে ভর্তি: আবেদন থেকে প্রস্তুতি, যা জানা দরকার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে একাদশে ভর্তিতে বিশেষ কোটায় মনোনীত ১৫ জন
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬