১৫তম আইসিএমএবি বেস্ট করপোরেট গোল্ড অ্যাওয়ার্ড পেল সোনালী ব্যাংক

১৮ ডিসেম্বর ২০২৫, ০২:২৬ PM
১৫তম আইসিএমএবি বেস্ট করপোরেট গোল্ড অ্যাওয়ার্ড পেল সোনালী ব্যাংক

১৫তম আইসিএমএবি বেস্ট করপোরেট গোল্ড অ্যাওয়ার্ড পেল সোনালী ব্যাংক © সংগৃহীত

বাংলাদেশ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস ইনস্টিটিউটের (আইসিএমএবি) ১৫তম বেস্ট করপোরেট গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে দেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি।

রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ক্যাটাগরিতে প্রথম হিসেবে এ ‘গোল্ড অ্যাওয়ার্ড’ লাভ করে সোনালী ব্যাংক পিএলসি।

১৭ ডিসেম্বর, বুধবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে  আয়োজিত অনুষ্ঠানে সোনালী ব্যাংকের চেয়ারম্যান জনাব মোহাম্মদ মুসলিম চৌধুরী এবং সিইও অ্যান্ড এমডি জনাব মো. শওকত আলী খানের হাতে পুরস্কার তুলে দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

এসময় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জনাব মো. আবদুর রহমান খান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব  জনাব মাহবুবুর রহমান, ফিন্যান্সসিয়াল রির্পোটিং কাউন্সিলের চেয়ারম্যান জনাব ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া, আইসিএমএবির সভাপতি জনাব মাহতাব উদ্দিন আহমেদ, সোনালী ব্যাংকের পরিচালক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব মো. আবু সাঈদ ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার জনাব মো. ইকবাল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সোনালী ব্যাংকের কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সর্বোচ্চ করপোরেট সুশাসন নিশ্চিতের স্বীকৃতি হিসেবে টানা সেরা হিসেবে এ গোল্ড অ্যাওয়ার্ড লাভ করলো সোনালী ব্যাংক।

খাগড়াছড়িতে বিএনপি নেতাকর্মীদের ওপর আ.লীগের হামলা
  • ১৪ নভেম্বর ২০২৬
​ঘুমানোর পূর্বে ফজিলতপূর্ণ ৮টি সুন্নতী আমল
  • ১৪ নভেম্বর ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা আড়াল করতেই সরকার সার্কিট ও পরিত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-মেয়েসহ নিহত ৩
  • ১৪ নভেম্বর ২০২৬
গাড়ির গিয়ারের মতো দেখতে চাকতি, ভেতরে ৫ কোটি টাকার সোনা
  • ১৪ নভেম্বর ২০২৬
বালুচরে ‘মালচিং’ পদ্ধতিতে তরমুজ চাষে অধিক লাভের আশা 
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950