বিমার নির্বাচন, সভাপতিসহ ১৫ পদে প্রতিবাদী পরিষদের জয় 

১৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৪০ PM
নির্বাচনে জয়ী প্রার্থীরা

নির্বাচনে জয়ী প্রার্থীরা © সংগৃহীত

বাংলাদেশ ইলেকট্রিক্যাল ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন (বিমা) এর নির্বাচনে সভাপতিসহ ১৫ পদে সম্মিলিত প্রতিবাদী পরিষদের প্রার্থীরা জয় পেয়েছেন। অপরদিকে মাত্র ছয় পদে জয় পেয়েছে সম্মিলিত ঐক্য জোট। বিমার নির্বাচনে মোট পদ ছিল ২১টি। 

২০২৬-২৭ মেয়াদের দ্বিবার্ষিক পরিচালন পর্ষদ গঠনের লক্ষ্যে সোমবার (১৫ ডিসেম্বর) সকালে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। পরে গভীর রাতে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সম্মিলিত ঐক্য জোট ও সম্মিলিত প্রতিবাদী পরিষদ নামে দুই প্যানেল অংশ নেন। এতে প্রতিবাদী পরিষদ থেকে সভাপতি পদে মোঃ ইসমাইল হোসেন, সিনিয়র সহ-সভাপতি পদে মোহাম্মদ আলী, সহ-সভাপতি পদে মোঃ আব্দুল জলিল জয়লাভ করেছেন।

এছাড়া জেনারেল গ্রুপে ১২টি পরিচালক পদের ৮টিতে সম্মিলিত প্রতিবাদী পরিষদের প্রার্থীরা জয় পেয়েছেন। এদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম হয়েছেন মোঃ মাকসুদুল আলম মাসুদ। পাশাপাশি এসোসিয়েট গ্রুপে ৬ পদের মধ্যে চারটিতে জয় পেয়েছেন সম্মিলিত প্রতিবাদী পরিষদের প্রার্থীরা।

অপরদিকে জেনারেল গ্রুপের চারটি এবং এসোসিয়েট গ্রুপের দুই পদে জয় পেয়েছেন সম্মিলিত ঐক্য জোট। নির্বাচনে মোট ভোটার ছিলেন এক হাজার ১৩ জন।

‘দ্য রেড জুলাই’ নামে ববির ২ শিক্ষার্থীর বই প্রকাশ
  • ০৮ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস, আবেদনের সুযোগ …
  • ০৮ আগস্ট ২০২৬
বিশ্বকাপে রোনালদো-এমবাপ্পে যেসব হুমকি পেয়েছিলেন
  • ০৮ আগস্ট ২০২৬
জাবি থেকে ইউরোপের ৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ, ইরাসমাস মুন্…
  • ০৮ আগস্ট ২০২৬
ছেলেকে নিয়ে রোনালদোর বড় ভবিষ্যদ্বাণী, ‘সে আমার চেয়েও বড় …
  • ০৮ আগস্ট ২০২৬
ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার তৈরি, এসি ল্যান্ডের বির…
  • ০৮ আগস্ট ২০২৬