সারাদেশে ফোনের দোকান বন্ধ, বিটিআরসির সামনে অবস্থান নেবেন ব্যবসায়ীরা

০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৯ AM , আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৪১ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

সিন্ডিকেট প্রথা বিলোপ ও মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করাসহ বিভিন্ন দাবিতে আজ রবিবার (৭ ডিসেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য মোবাইল দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন মোবাইল ব্যবসায়ীরা। দাবি আদায় না হলে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারিও দিয়েছেন ব্যবসায়ীরা।

শনিবার এই কর্মসূচির ঘোষণা দেয় মোবাইল ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি (এমবিসিবি)।

বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির সেক্রেটারি আবু সায়ীদ পিয়াস গণমাধ্যমকে  জানান, দাবি আদায়ে রবিবার সকাল থেকেই সারাদেশে দোকান বন্ধ রেখে রাজধানীর বিটিআরসি কার্যালয়ের সামনে জড়ো হবেন সাধারণ ব্যবসায়ীরা। সেখানে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন।

এছাড়া ব্যবসায়ীদের অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে-এনইআইআর সংস্কার ও মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করা। মুঠোফোন ব্যবসায়ীদের অভিযোগ, এনইআইআর বাস্তবায়ন হলে লাখো ব্যবসায়ী ও তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে। নতুন এই নিয়মের ফলে শুধুমাত্র একটি বিশেষ গোষ্ঠী লাভবান হবে এবং বাড়তি করের চাপে গ্রাহক পর্যায়েও মোবাইলের দাম বেড়ে যাবে।

এর আগে গত ৩০ নভেম্বর দাবি আদায়ে সারাদেশে মোবাইল ফোনের দোকান বন্ধ রাখেন ব্যবসায়ীরা। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কারের দাবিতে গত ২৯ নভেম্বর রাতে এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ঘোষণা দেয় এমবিসিবি।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬