আরও বাড়ল সোনার দাম

২৯ নভেম্বর ২০২৫, ০৯:৩৩ PM , আপডেট: ২৯ নভেম্বর ২০২৫, ০৯:৩৩ PM
স্বর্ণ

স্বর্ণ © সংগৃহীত

দেশের বাজারে সোনার বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৪০৩ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আগামীকাল রবিবার (৩০ নভেম্বর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ লাখ ১০ হাজার ৫৭০ টাকা; ২১ ক্যারেট স্বর্ণ ভরিতে ২ লাখ ১ হাজার ৬ টাকা।

আর, ১৮ ক্যারেট স্বর্ণ ভরিতে নতুন দাম ১ লাখ ৭২ হাজার ২৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৪৩ হাজার ৩২৭ টাকা।

এর আগে, সবশেষ গত ২০ নভেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওইদিন ভরিতে ১ হাজার ৩৫৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা।

লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ‘বিএনপির হামলা’
  • ০৪ অক্টোবর ২০২৬
স্থায়ী ঠিকানা না থাকা মুসলিম তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিব…
  • ০৪ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্…
  • ০৪ অক্টোবর ২০২৬
নিজস্ব ভেন্যু পাচ্ছে এশিয়াডে পদক জেতা ‘উশু’
  • ০৪ অক্টোবর ২০২৬
জবিতে ‘ফ্যাসীবাদবিরোধী বিশ্বজিৎ চত্বর’ নির্মাণের ঘোষণা ঢাকা…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬