রেস্তোরাঁর জন্য নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ক নির্দেশিকা বইয়ের মোড়ক উন্মোচন

২৪ নভেম্বর ২০২৫, ০৩:৫২ PM
নির্দেশিকা বইয়ের মোড়ক উন্মোচন

নির্দেশিকা বইয়ের মোড়ক উন্মোচন © সৌজন্য প্রাপ্ত

রেস্তোরাঁর জন্য নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ক নির্দেশিকা বইয়ের মোড়ক উন্মোচন করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সোমবার (২৪ নভেম্বর) সংস্থাটির প্রশিক্ষণ কক্ষে মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. মাসুদুল হাসান।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শামীমুল হক ও গেইনের কান্ট্রি ডিরেক্টর ডা. রুদাবা খন্দকার।

পরে একইস্থানে হারমোনাইজকৃত খসড়া নিরাপদ খাদ্য (ফার্টিফিকেশন) প্রবিধানমালা, ২০২৪ এর উপর অংশীজন কর্মশালা অনুষ্ঠিত হয়। 

এতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব। প্রবিধানমালা ২০২৪ উপস্থাপন করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বৈজ্ঞানিক কর্মকর্তা, আসিফ মোহাম্মদ ফুয়াদ হাসান আকাশ।

কর্মশালায় Digitization of Fortification of Edible Oil Project এর প্রজেক্ট ডিরেক্টর যুগ্মসচিব সুলতান আলম, লার্জ স্কেল ফুড ফার্টিফিকেশন এন্ড ভ্যালু চেইনের পোর্টফোলিও লিড আশেক মাহফুজ, পিএইচডি এবং বিএসটিআইয়েরসহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ফ্রান্সকে রুখে দিল ইতালি
  • ০৩ অক্টোবর ২০২৬
মধ্যরাতে ঢাকা কলেজ শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬