‘৩০ নভেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ জমা দেয়া সম্ভব’

২৩ নভেম্বর ২০২৫, ০৭:৪৪ PM , আপডেট: ২৩ নভেম্বর ২০২৫, ০৭:৪৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

আগামী ৩০ নভেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ জমা দেয়া সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির। রবিবার (২৩ নভেম্বর)  দ্য ডেইলি ক্যাম্পাসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

কর্মচারী এই নেতা বলেন, কর্মচারীরা নতুন পে স্কেলের জন্য অপেক্ষা করছে। কমিশন ইচ্ছে করলেই ৩০ নভেম্বরের মধ্যে সুপারিশ জমা করতে পারবেন। অন্ততপক্ষে সারসংক্ষেপ হলেও বেধে দেয়া সময়ের মধ্যে জমা দেয়া উচিত। অন্যথায় কর্মচারীরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে।

তিনি বলেন, কর্মচারীরা এখন একজোট হয়েছেন। তারা যেকোনো সময় যেকোনো ধরনের কর্মসূচী বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা কমিশনকে সময় দিচ্ছি, অবশ্যই এই সময়ের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে হবে। 

হুশিয়ারী উচ্চারণ করে এই নেতা বলেন, বেধে দেয়া সময়ের মধ্যে দাবি আদায় না হলে এমন কর্মসূচী দেয়া হবে কমিশন তখন এক বছরের কাজ এক সপ্তাহে করতে বাধ্য হবে। এই সময়ের মধ্যে দাবি মানা না হলে আগামী ৫ ডিসেম্বরের মহাসমাবেশ থেকে বৃহত্তর কর্মসূচী ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

নোবেল পাওয়া দ্বিতীয় নারী ছিলেন পদার্থবিদ মারিয়া গোয়েপার্ট-ম…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে…
  • ০৬ অক্টোবর ২০২৬
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ…
  • ০৬ অক্টোবর ২০২৬
৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬
বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে ডিসেম্বরে চালু হচ্ছে …
  • ০৬ অক্টোবর ২০২৬
ভিজিএফের আওতায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সুবিধা দ্বিগুন হচ্…
  • ০৬ অক্টোবর ২০২৬