দুই দিনে রেমিট্যান্স এল ১,৫৫৬ কোটি টাকা

২৩ নভেম্বর ২০২৫, ০৭:৩৭ PM
ডলার

ডলার © সংগৃহীত

চলতি অর্থবছরে (২০২৫-২০২৬) দেশে দুই দিনে রেমিট্যান্স এসেছে ১২৭ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ এক হাজার ৫৫৬ কোটি টাকা (১ ডলারে ১২২.৫২ টাকা ধরে)।

রবিবার (২৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

এদিকে নভেম্বর মাসের প্রথম ২১ দিনে প্রবাসীরা বাংলাদেশে পাঠিয়েছেন ২ হাজার ১৩৫ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২৬ হাজার ১৫৮ কোটি টাকা।

গেল বছরে একই সময়ে দেশে এসেছিল ১৭১৫ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ প্রবাহ বেড়েছে ২৪ দশমিক ৫ শতাংশ। এছাড়া চলতি অর্থবছরের ২১ নভেম্বর পর্যন্ত দেশে এসেছে ১২ হাজার ২৮৪ মিলিয়ন মার্কিন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৫.৩ শতাংশ বেশি।

প্রসঙ্গত, অক্টোবর মাসে দেশে এসেছিল ২৫৬ কোটি ডলারের বেশি। এছাড়া সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং জুলাইয়ে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

নোবেল পাওয়া দ্বিতীয় নারী ছিলেন পদার্থবিদ মারিয়া গোয়েপার্ট-ম…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে…
  • ০৬ অক্টোবর ২০২৬
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ…
  • ০৬ অক্টোবর ২০২৬
৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬
বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে ডিসেম্বরে চালু হচ্ছে …
  • ০৬ অক্টোবর ২০২৬
ভিজিএফের আওতায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সুবিধা দ্বিগুন হচ্…
  • ০৬ অক্টোবর ২০২৬