বিশ্ববাজারে কমল সোনার দাম

২২ নভেম্বর ২০২৫, ১২:২৬ AM
স্বর্ণ

স্বর্ণ © ফাইল ফটো

যুক্তরাষ্ট্রে শক্তিশালী চাকরির তথ্য প্রকাশের পর সুদের হার কমানোর সম্ভাবনা কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। শুক্রবার (২১ নভেম্বর) স্পট মার্কেটে স্বর্ণের দাম আউন্সপ্রতি ১ শতাংশ কমে দাঁড়ায় ৪ হাজার ৩৬.২১ ডলারে। সপ্তাহজুড়ে স্বর্ণের দাম কমেছে ১ শতাংশ। খবর রয়টার্সের

প্রতিবেদনে দেখা গেছে, অক্টোবরে নন-ফার্ম সেক্টরে নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে ১ লাখ ১৯ হাজার, যা পূর্বাভাসের দ্বিগুণেরও বেশি। তবে একই সঙ্গে বেকারত্বের হার চার বছরের সর্বোচ্চে পৌঁছেছে।

ডিসেম্বরে সরবরাহযোগ্য মার্কিন স্বর্ণ ফিউচারও ০.৭ শতাংশ হ্রাস পেয়ে আউন্সপ্রতি ৪ হাজার ৩৩.৩০ ডলারে নেমেছে। ট্রেডাররা এখন ডিসেম্বরের নীতি-সভায় ফেড হার কমানোর সম্ভাবনা মাত্র ৩৩ শতাংশ হিসেবে দেখছেন, যা গত সপ্তাহের ৪৪ শতাংশ থেকে কমে এসেছে। 

ফেডের ক্লিভল্যান্ড শাখার প্রেসিডেন্ট বেথ হ্যাম্যাক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের যুক্তিতে আরও হার কমানোর বিষয়ে সতর্কতা জানিয়েছেন। এদিকে সুদের হারের অস্থিরতা এশিয়ার স্বর্ণবাজারে চাহিদা দুর্বল করে দিয়েছে। সম্ভাব্য ক্রেতারা অপেক্ষার কৌশল নিচ্ছেন। যদিও স্বল্পমেয়াদে স্বর্ণবাজার চাপের মুখে, বিশ্লেষকদের মতে স্বর্ণের ভিত্তিমূলক চাহিদা এখনও শক্ত। ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধি, শেয়ারবাজারের উচ্চ ঝুঁকি, ভূরাজনৈতিক অস্থিরতা ও মার্কিন ডলারের ওপর নির্ভরশীলতা কমানোর প্রবণতা এসব কারণ স্বর্ণের প্রতি কেন্দ্রীয় ব্যাংক ও বিনিয়োগকারীদের আগ্রহ ধরে রাখবে।

এদিকে রুপার দাম ৩.৩ শতাংশ কমে আউন্সপ্রতি ৪৮.৯৪ ডলারে নেমে যায়। প্লাটিনাম ১.৩ শতাংশ হ্রাস পেয়ে দাঁড়ায় ১ হাজার ৪৯১.৩৬ ডলার ও প্যালাডিয়াম ২ শতাংশ কমে ১ হাজার ৩৫০.৫০ ডলারে লেনদেন হয়।

ট্যাগ: স্বর্ণ
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৮ দাবিতে উত্তরায় ৭ ঘণ্টা অবরোধ, ঢ…
  • ১৪ জুলাই ২০২৬
মাথায় লাল কাপড় বেঁধে শেকৃবির এএসভিএম শিক্ষার্থীদের বিক্ষোভ,…
  • ১৪ জুলাই ২০২৬
শর্তসাপেক্ষে নন-এমপিও ডিগ্রি কলেজ এমপিওভুক্ত হবে: শিক্ষামন্…
  • ১৪ জুলাই ২০২৬
মাদ্রাসা থেকে ফিরে নানির সঙ্গে গোসল, ডুবে মারা গেল ৮ বছরের …
  • ১৪ জুলাই ২০২৬
আপনি প্রকাশ্যে ক্ষমা চাইবেন: শিক্ষামন্ত্রীকে সারজিস
  • ১৪ জুলাই ২০২৬
জেনে নিন সেরা ৭ দেশ সম্পর্কে
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence