এক দিনে রেমিট্যান্স এল ১,২৭৪ কোটি টাকা

২০ নভেম্বর ২০২৫, ০৫:২৯ PM
ডলার

ডলার © টিডিসি সম্পাদিত

চলতি অর্থবছরে (২০২৫-২০২৬) দেশে এক দিনে রেমিট্যান্স এসেছে ১০৪ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ এক হাজার ২৭৪ কোটি টাকা (১ ডলারে ১২২.৫০ টাকা ধরে)।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

এদিকে নভেম্বর মাসের প্রথম ১৯ দিনে প্রবাসীরা বাংলাদেশে পাঠিয়েছেন ২ হাজার ৮ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২৪ হাজার ৫৯৮ কোটি টাকা।

গেল বছরে একই সময়ে দেশে এসেছিল ১৫৩৭ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ প্রবাহ বেড়েছে ৩০ দশমিক ৭ শতাংশ। এছাড়া চলতি অর্থবছরের ১৯ নভেম্বর পর্যন্ত দেশে এসেছে ১২ হাজার ১৫৭ মিলিয়ন মার্কিন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৬.১ শতাংশ বেশি।

প্রসঙ্গত, অক্টোবর মাসে দেশে এসেছিল ২৫৬ কোটি ডলারের বেশি। এছাড়া সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং জুলাইয়ে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9