ফের বাড়ল সোনার দাম

১৯ নভেম্বর ২০২৫, ০৯:৪১ PM , আপডেট: ১৯ নভেম্বর ২০২৫, ০৯:৪১ PM
সোনার গহনা

সোনার গহনা © ফাইল ফটো

দেশের বাজারে সোনার দাম বাড়ানো ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ৬১২ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে করে ভালো মানের সোনার দাম দুই লাখ ৯ হাজার টাকা ছাড়িয়েছে। 

বুধবার (১৯ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আগামীকাল বৃহস্পতিবার (২০ নভেম্বর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।  এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দুই লাখ ৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৭১ হাজার ৪২৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ৪২ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করা হয়েছে।
অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের রুপার ভরি চার হাজার ২৪৬ টাকা।

২১ ক্যারেটের রুপার দাম ভরি চার হাজার ৪৭ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি তিন হাজার ৪৭৬ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম দুই হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বপ্ন রুরাল ফাউন্ডেশনের আয়োজনে মিনি ক্রিকেট টুর্নামেন্ট আয়…
  • ০৪ জুন ২০২৬
ফের তিন জেলায় ৫টার মধ্যে বজ্রপাতের সতর্কবার্তা, ঘরে থাকার প…
  • ০৪ জুন ২০২৬
শেরপুরে ‘সেভ ওয়াইল্ডলাইফ অ্যান্ড ন্যাচার’র কমিটি গঠন: সভাপত…
  • ০৪ জুন ২০২৬
ফেনীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের
  • ০৪ জুন ২০২৬
প্রবেশপত্র ডাউনলোড শুরু অফিসার ও সিনিয়র অফিসার পদের নির্বাচ…
  • ০৪ জুন ২০২৬
ডেন্টাল শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ৮ জুন, অনুষ্ঠান তিন দিনব্…
  • ০৪ জুন ২০২৬