২০২৬ সালের ব্যাংক ছুটির তালিকা প্রকাশ

১৬ নভেম্বর ২০২৫, ০৫:৩৪ PM , আপডেট: ১৬ নভেম্বর ২০২৫, ০৫:৩৪ PM
বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক © সংগৃহীত

২০২৬ সালে সাপ্তাহিক ছুটির দিনসহ মোট ২৮ দিন ব্যাংক বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সুপারভিশন এ তালিকা চূড়ান্ত করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে। 

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৯ নভেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী ২০২৬ সালের এই ছুটির তালিকা কার্যকর হবে।

ব্যাংক ছুটির এ তালিকা মোতাবেক, ২০২৬ সালে উৎসব ও বিভিন্ন দিবস উপলক্ষে মোট ২৮ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে আবার ৬ দিন পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্রবার। এছাড়া ব্যাংক হলিডে উপলক্ষে ১ জুলাই এবং ৩১ ডিসেম্বর ব্যাংকে লেনদেন হবে না।

নতুন বছরের ছুটির তালিকায় রয়েছে— ৪ ফেব্রুয়ারি শবে বরাত, ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৭ মার্চ শবে কদর, ১৯-২৩ মার্চ ঈদুল ফিতর ও জুমাতুল বিদা, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি (শুধু রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলাগুলোর জন্য প্রযোজ্য), এপ্রিল বাংলা নববর্ষ, ১ মে মহান মে দিবস ও বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা), ২৭-৩১ মে ঈদুল আজহা, ২৬ জুন পবিত্র আশুরা, ১ জুলাই ব্যাংক হলিডে, ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.), ৪ সেপ্টেম্বর জন্মাষ্টমী, ২০ ও ২১ অক্টোবর দুর্গাপূজা (নবমী ও বিজয়া দশমী), ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন (বড় দিন) এবং ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে।

এসব দিবস ও তারিখে ব্যাংক বন্ধ থাকবে এবং কোনো লেনদেন হবে না। তবে ধর্মীয় বিভিন্ন দিবস উপলক্ষে আগামী বছরের ছুটির তারিখ নির্ধারণ করে দেয়া হলেও চাঁদ দেখার ওপর এটি পরিবর্তন করা হতে পারে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

দৌলতদিয়া যৌনপল্লীতে ফের দুর্বৃত্তদের হামলায় যৌনকর্মী নিহত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ধানমন্ডির পর এবার মহাখালীতেও বহুতল ভবনে আগুন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভিকারুননিসায় একাদশে ভর্তি: ফরম পূরণের সময়সূচি প্রকাশ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ৭৫৩ শিক্ষার্থী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর উদ্যোগ থেকে সরে আসার ইঙ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সিরাজুল হক আর নেই
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9