এক দিনে রেমিট্যান্স এল ১,৪০৬ কোটি টাকা

১৩ নভেম্বর ২০২৫, ০৭:০১ PM
ডলার

ডলার © টিডিসি সম্পাদিত

চলতি অর্থবছরে (২০২৫-২০২৬) দেশে এক দিনে রেমিট্যান্স এসেছে ১১৫ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ এক হাজার ৪০৬ কোটি টাকা (১ ডলারে ১২২.২৮ টাকা ধরে)।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

এদিকে নভেম্বর মাসের প্রথম ১২ দিনে প্রবাসীরা বাংলাদেশে পাঠিয়েছেন ১ হাজার ৩৪৬ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৬ হাজার ৪৬৮ কোটি টাকা।

গেল বছরে একই সময়ে দেশে এসেছিল ৯৪৬ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ প্রবাহ বেড়েছে ৩৯দশমিক ৬ শতাংশ। এছাড়া চলতি অর্থবছরের ১২ নভেম্বর পর্যন্ত দেশে এসেছে ১১ হাজার ৪৯৫ মিলিয়ন মার্কিন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৬.১ শতাংশ বেশি। 

প্রসঙ্গত, অক্টোবর মাসে দেশে এসেছিল ২৫৬ কোটি ডলারের বেশি। এছাড়া সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং জুলাইয়ে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬