এক দিনে রেমিট্যান্স এল ২,৬৮৮ কোটি টাকা

১০ নভেম্বর ২০২৫, ০৭:২১ PM , আপডেট: ১০ নভেম্বর ২০২৫, ০৭:২১ PM
ডলার

ডলার © টিডিসি সম্পাদিত

চলতি অর্থবছরে (২০২৫-২০২৬) দেশে আসা রেমিট্যান্সের প্রবাহ বেড়েই চলেছে। এক দিনে রেমিট্যান্স এসেছে ২২ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দুই হাজার ৬৮৮ কোটি টাকা (১ ডলারে ১২২.১৯ টাকা ধরে)।

সোমবার (১০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

এদিকে নভেম্বর মাসের প্রথম ৯ দিনে প্রবাসীরা বাংলাদেশে পাঠিয়েছেন ৯৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১১ হাজার ৯০১ কোটি টাকা।

গেল বছরে একই সময়ে দেশে এসেছিল ৬৫ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ প্রবাহ বেড়েছে ৪৮ দশমিক ৭ শতাংশ। এছাড়া চলতি অর্থবছরের ৯ নভেম্বর পর্যন্ত দেশে এসেছে এক হাজার ১১২ কোটি ২৩ লাখ মার্কিন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৬ শতাংশ বেশি। 

প্রসঙ্গত, অক্টোবর মাসে দেশে এসেছিল ২৫৬ কোটি ডলারের বেশি। এছাড়া সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং জুলাইয়ে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬