৮ বছর পর ভারত থেকে আপেল আমদানি শুরু

১০ নভেম্বর ২০২৫, ০৪:২১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

প্রায় আট বছর পর ভারত থেকে আবার আপেল আমদানি শুরু হয়েছে। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে এই আমদানি হচ্ছে। হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী এই তথ্য নিশ্চিত করেছেন। 

সাখাওয়াত হোসেন বলেন, প্রায় ৮ বছর ধরে ভারত থেকে বৈধপথে আপেল আমদানি কার্যক্রম বন্ধ ছিল। দেশের বাজারে আপেলের ব্যাপক চাহিদা রয়েছে। সম্প্রতি উভয় দেশের আমদানিকারক ব্যবসায়ীদের সমঝোতা বৈঠকের পর রোববার বিকেল থেকে হিলি দিয়ে ভারত থেকে আপেল আমদানি শুরু করা হয়েছে। কাশ্মীর থেকে এসব আপেল আমদানি করেছে চট্টগ্রামের আমদানিকারক প্রতিষ্ঠান খাজা আজমির ট্রেডিং।

তিনি জানান, রোববার বিকেল ৫ টায় ভারত থেকে আপেল বোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করে। প্রথম দিন এক ট্রাকে ৩০ টন আপেল আমদানি করা হয়েছে। কাস্টমস বিভাগের যাচাই-বাছাই শেষে সন্ধ্যায় পর এসব আপেল খালাস কার্যক্রম শুরু হয়।

হিলি স্থলবন্দরের শ্রমিক সদ্দার নিজাম উদ্দিন বলেন, দীর্ঘদিন পর আপেল আমদানি শুরু হওয়ায় খুশি বন্দরের শ্রমিক ও ব্যবসায়ীরা। আমদানি বাড়াতে এনবিআরের সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ী শ্রমিক প্রতিনিধিরা।

আমদানিকারক আলহাজ্ব এম এ আবছার আলী বলেন, দীর্ঘদিন পর প্রাইম এন্টারপ্রাইজ সিএন্ডএফের মাধ্যমে ভারতের মালদার রপ্তানিকারক প্রতিষ্ঠান ভাই ভাই ট্রের্ডাস কাশ্মীর থেকে এসব আপেল রপ্তানি করেছেন। 

হিলি স্থলবন্দর কাস্টমস বিভাগের রাজস্ব কর্মকর্তা এম আর জামান বাঁধন বলেন, দীর্ঘদিন পর এই বন্দর দিয়ে আপেল আমদানি শুরু হয়েছে। প্রতি টন আপেল ৭০০ ডলারে শুল্কায়ন করা হচ্ছে। আপেল যেহেতু কাঁচাপণ্য, তাই দ্রুত ছাড় করণে আমদানিকারকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। আজ সোমবার আরও কয়েক ট্রাক আপেল বন্দর দিয়ে প্রবেশ করবে।

সংসদে বিশ্ববিদ্যালয় চাওয়ার হিড়িক, একে একে চাইলেন ১০ জেলার এ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ না হলে দেশ ভয়ঙ্কর খাদ্য সংকটে প…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সয়াবিন তেলের দাম বাড়ানোর ব্যাখ্যা দিলেন বাণিজ্যমন্ত্রী
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লাসরুম সংকট নিয়েই খুলনা বিশ্ববিদ্যালয়ে আরও ১৬ ডিসিপ্লিন চ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
বগুড়া বিশ্ববিদ্যালয়ের নাম বদলে ‘খালেদা জিয়া বিশ্ববিদ্যালয়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬