দাম বাড়ল সয়াবিন তেলের

১৩ অক্টোবর ২০২৫, ০৬:৩০ PM , আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০৭:২৫ PM
সয়াবিন তেল

সয়াবিন তেল © ফাইল ফটো

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৬ টাকা বাড়িয়েছেন ব্যবসায়ীরা। সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি লিটার পাম তেলের দাম বাড়ানো হয়েছে ১৩ টাকা। ৩ টাকা বাড়ানো হয়েছে খোলা সয়াবিন তেলের দাম।

নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা থেকে বেড়ে ১৯৫ টাকা, খোলা সয়াবিনের দাম তিন টাকা বাড়িয়ে ১৭৭ এবং পাম তেলের দাম ১৩ টাকা বাড়িয়ে ১৬৩ টাকা করা হয়েছে। এছাড়া ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৯৪৫ টাকা।

কিশোর অপরাধ দমনে অভিযান, ৩ দিনে আটক ৫৪৯
  • ০২ অক্টোবর ২০২৬
জামায়াতকে রাশেদ খাঁন—‘ইসলামের বুকে ছুরি মারবেন না, হেফাজতের…
  • ০২ অক্টোবর ২০২৬
একই পুকুরে মাছ ও মুক্তা চাষ, বাড়ছে আয়ের সম্ভাবনা
  • ০২ অক্টোবর ২০২৬
পুরস্কার পাই বা না পাই, শিশুদের জন্য আমার কাজ চলমান থাকবে: …
  • ০২ অক্টোবর ২০২৬
সাড়ে তিনশো বছরেও লালবাগ কেল্লার নির্মাণকাজ শেষ না হওয়ার পেছ…
  • ০২ অক্টোবর ২০২৬
ভাড়া বাসায় জন্মেছি, এটাই কি আমার দোষ?— শিক্ষক নিয়োগ থেকে ব…
  • ০২ অক্টোবর ২০২৬