৫ ব্যাংক একীভূতকরণ

‘বিনিয়োগকারীদের ক্ষতির প্রচারণা গুজব ও ভিত্তিহীন’

১৩ অক্টোবর ২০২৫, ০৪:৩৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

পাঁচটি ইসলামি ধারার ব্যাংক একীভূত করা হলে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবেন, এমন প্রচারণাকে সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। সোমবার অর্থ মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবেন মর্মে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়াচ্ছে একটি স্বার্থান্বেষী মহল। বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হয়েছে। বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন হয়, এমন কোনো সিদ্ধান্ত সরকার গ্রহণ করেনি। ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় বিনিয়োগকারীদের স্বার্থের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে পরীক্ষা–নিরীক্ষা করছে।

এতে আরও বলা হয়, ‘বিষয়টি সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন।’ এ ধরনের বিভ্রান্তিকর গুজবের বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করেছে অর্থ মন্ত্রণালয়।

এর আগে গত বৃহস্পতিবার সংকটে পড়া পাঁচটি বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংককে নিয়ে এখন নতুন একটি শরিয়াহভিত্তিক ব্যাংক গঠন করা হবে।

নতুন ব্যাংকের জন্য নাম প্রস্তাব করা হয়েছে দুটি—‘ইউনাইটেড ইসলামিক ব্যাংক’ ও ‘সম্মিলিত ইসলামিক ব্যাংক’। বাণিজ্যিকভাবে ও পেশাদারির ভিত্তিতে ব্যাংকটি পরিচালিত হবে।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9