ই–রিটার্ন জমায় সহায়তাকেন্দ্র চালু করেছে এনবিআর

০৯ অক্টোবর ২০২৫, ০৮:৫৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

দেশের সব কর অঞ্চলে ই–রিটার্ন জমায় হেল্প ডেস্ক বা সহায়তাকেন্দ্র চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। করদাতারা নিজ নিজ কর অঞ্চলে সশরীর অথবা ওই কর অঞ্চলের ফোন নম্বরে যোগাযোগ করে ই–রিটার্নবিষয়ক সেবা পেতে পারেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে এনবিআর। ই–রিটার্নসংক্রান্ত যেকোনো সমস্যায় করদাতাদের সহায়তা প্রদানের জন্য একটি কল সেন্টারও স্থাপন করেছে এনবিআর।

এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কল সেন্টারের ০৯৬৪৩ ৭১ ৭১ ৭১ নম্বরে ফোন করে করদাতারা ই–রিটার্নসংক্রান্ত প্রশ্নের তাৎক্ষণিক টেলিফোনিক সমাধান পাচ্ছেন। এ ছাড়া www.etaxnbr.gov.bd এর ই–ট্যাক্স সার্ভিস অপশন থেকে করদাতারা ই–রিটার্নসংক্রান্ত যেকোনো সমস্যা লিখিতভাবে জানালে তার সমাধান পাচ্ছেন।

এর আগে গত ৪ আগস্ট অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ২০২৫–২৬ কর বছরের জন্য অনলাইনে ই–রিটার্ন দাখিল কার্যক্রম উদ্বোধন করেন। এ পর্যন্ত প্রায় ২৯ লাখ ২০ হাজার করদাতা ই–রিটার্ন সিস্টেমে নিবন্ধন সম্পন্ন করেছেন। ৬ লাখ ৩৫ হাজার করদাতা অনলাইনে ২০২৫–২৬ কর বছরের আয়কর রিটার্ন দাখিল করেছেন।

এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ই–রিটার্ন সিস্টেমে নিবন্ধনসংক্রান্ত সমস্যার কারণে কোনো করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে না পারলে ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপ–কর কমিশনারের কাছে সুনির্দিষ্ট যৌক্তিকতাসহ আবেদন করলে তিনি কাগুজে রিটার্ন দাখিল করতে পারবেন।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬