স্টার্টআপের জন্য দেড় হাজার কোটি টাকার ভেঞ্চার ক্যাপিটাল

০৮ অক্টোবর ২০২৫, ০৮:৫০ PM
প্রেস ব্রিফিংয়ে কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

প্রেস ব্রিফিংয়ে কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব © সংগৃহীত

স্টার্টআপের জন্য ব্যাংকগুলো থেকে ৯০০ কোটি টাকার ভেঞ্চার ক্যাপিটাল তৈরি করা হচ্ছে। সেখানে বাংলাদেশ ব্যাংক আরও ৬০০ কোটি দেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (৮ অক্টোবর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের বরাতে তিনি এ তথ্য জানান।

শফিকুল আলম জানান, আজ তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদসহ বিভিন্ন স্টেক হোল্ডারদের এক উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিভিন্ন বিষয়ে কথা বলেন। পরে প্রেস সচিব জানান, বর্তমানে নন পারফরমিং লোন (এনপিএল) এনপিএলের মাত্রা ২৪ শতাংশ। শেখ হাসিনার আমলে ব্যাংকগুলোতে বৃহৎ পরিসরে চুরির কারণে মাত্রা বৃদ্ধি পেয়েছে। এ কারণে দেশের ব্যাংকিং সেক্টরে রুগ্ন দশা থেকে মুক্ত হয়নি।

ফ্রান্সকে রুখে দিল ইতালি
  • ০৩ অক্টোবর ২০২৬
মধ্যরাতে ঢাকা কলেজ শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬