রপ্তানিতে দেশীয় বীমার নতুন সুযোগ দিলো বাংলাদেশ ব্যাংক

০৮ অক্টোবর ২০২৫, ১১:২০ AM
বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক © সংগৃহীত

রপ্তানি প্রক্রিয়ায় বিদেশি প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা কমাতে নতুন নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে দেশীয় বীমা কোম্পানির কভারেজের বিপরীতে ওপেন অ্যাকাউন্ট পদ্ধতিতে পণ্য রপ্তানির সুযোগ পাওয়া যাবে।

মঙ্গলবার (৭ অক্টোবর) জারি করা এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক জানায়, ব্যাংকগুলো স্থানীয় বীমা কোম্পানি থেকে পেমেন্ট আন্ডারটেকিং বা পেমেন্ট রিস্ক কভারেজ গ্রহণ করতে পারবে। এতদিন পর্যন্ত এই সুবিধা কেবল বিদেশি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পেমেন্ট গ্যারান্টির মাধ্যমেই সীমাবদ্ধ ছিলো।

নতুন নির্দেশনা অনুযায়ী, দেশীয় বীমা কোম্পানির ইস্যুকৃত বৈদেশিক মুদ্রাভিত্তিক বীমা পলিসির আওতায় ওপেন অ্যাকাউন্টে রপ্তানি করা যাবে। তবে রপ্তানি আয় দেশে ফেরত না এলে বীমা দাবি বৈদেশিক মুদ্রায় নিষ্পত্তি করতে হবে। প্রয়োজনে নিজস্ব নিয়ন্ত্রক কাঠামোর আওতায় বীমা কোম্পানিগুলো বিদেশি প্রতিষ্ঠান থেকে পুনর্বীমা (রিইনশিওরেন্স) নিতে পারবে।

এছাড়া, স্থানীয় বীমা কভারেজের ভিত্তিতে ব্যাংকগুলো রপ্তানিকৃত পণ্যের বিপরীতে অর্থায়ন বা পোস্ট-শিপমেন্ট ফাইন্যান্সিং সুবিধাও দিতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের এ পদক্ষেপে রপ্তানিকারকরা মনে করছেন, নীতিগত এই পরিবর্তন বিদেশি প্রতিষ্ঠানের ওপর অতিরিক্ত নির্ভরতা কমাবে। একইসঙ্গে বাণিজ্যিক অর্থায়নে নমনীয়তা বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক বাজারে দেশের রপ্তানিকারকদের প্রতিযোগিতা সক্ষমতা আরও জোরদার হবে।

এনসিপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি-মারামারি
  • ১৩ নভেম্বর ২০২৬
তুরস্কে ড্রোন উড়াবে চুয়েট, এক লক্ষ টাকা অনুদান জেলা প্রশা…
  • ১৩ নভেম্বর ২০২৬
চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ স…
  • ১৩ নভেম্বর ২০২৬
আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, পাবেন যারা
  • ১৩ নভেম্বর ২০২৬
মুসলিম দেশগুলোর অনুরোধে ইরানে হামলা স্থগিত রেখেছি: ট্রাম্প
  • ১৩ নভেম্বর ২০২৬
ধমক দেওয়া সেই সৈন্যকেই এবার পুরস্কৃত করলেন পিট হেগসেথ 
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950