টানা চার দিনে সোনার দাম বাড়ল ৯ হাজার ৪০ টাকা, ভরি কত

০৭ অক্টোবর ২০২৫, ০৯:২০ PM , আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ০৯:৩৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ভরিপ্রতি সোনার দাম দুই লাখ টাকা ছাড়ানোর একদিন পরে ফের বাড়ল মূল্যবান এই ধাতুর দাম। নতুন দর আগামীকাল বুধবার থেকে সারা দেশে কার্যকর হবে। ঙ্গলবার (৭ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। 

বাজুসের দেওয়া হিসাব অনুযায়ী, মঙ্গলবার থেকে সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ৪৬৯ টাকা বাড়বে। ফলে বুধবার থেকে ২২ ক্যারেটের হলমার্ক করা সোনার দাম হবে ২ লাখ দুই হাজার ১৯৫ টাকা। এর আগে সোনার দাম সোমবার ৩ হাজার ১৫০ টাকা, রোববার ২ হাজার ২২৯ টাকা বেড়েছিল এবং শ্বনির ২ হাজার ১৯২ টাকা বাড়ানো হয়। ফলে টানা চার দিনে ভরিপ্রতি সোনার দাম বেড়েছে ৯ হাজার ৪০ টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬