এসএমই প্রতিষ্ঠানগুলোর জন্য সুখবর, পাবে নতুন সুবিধা

০৬ অক্টোবর ২০২৫, ০৫:১৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ছোট ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোর (এসএমই) আন্তর্জাতিক ব্যবসায়িক কার্যক্রম সহজ করতে নতুন সুবিধা দেওয়া হয়েছে। এসএমই প্রতিষ্ঠান বিদেশে ব্যবসার চলতি খরচ চালানোর জন্য বছরে সর্বোচ্চ তিন হাজার ডলার বা সমপরিমাণ বিদেশি মুদ্রা দেশের বাইরে পাঠাতে পারবে।

সোমবার এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এসব রেমিট্যান্স ব্যাংকিং চ্যানেল বা আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে পাঠানো যাবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে এসএমই ফাউন্ডেশনে নিবন্ধিত হতে হবে।

এরই মধ্যে ব্যাংকগুলোকে ‘এসএমই কার্ড’ নামে রিফিলযোগ্য আন্তর্জাতিক কার্ড ইস্যুর অনুমতি দেওয়া হয়েছে, যা এসএমই প্রতিষ্ঠানের মনোনীত একজন কর্মকর্তার নামে ইস্যু করা যাবে। এই কার্ডে প্রাথমিকভাবে ৬০০ ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করা যাবে, যা দিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অনলাইন ব্যবস্থায় খরচ নির্বাহ করতে পারবে। তবে ব্যাংকিং ও কার্ড চ্যানেলের মাধ্যমে মোট বার্ষিক সীমা একসঙ্গে তিন হাজার ডলারের বেশি হতে পারবে না।

এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মানিট্রাপ: রাজনীতির সর্বনাশা হাতিয়ার!
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় স্কুলছাত্রী আহত, ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9