আবারও দাম বেড়ে ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম, ভরিতে কত?

০৪ অক্টোবর ২০২৫, ০৯:৫২ PM , আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ১১:১৮ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © সংগৃহীত

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছে গেছে ভরিপ্রতি স্বর্ণের মূল্য। সব থেকে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিপ্রতি ২ হাজার ১৯২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

আজ শনিবার (৪ অক্টোবর) রাতে বাজুস এ ঘোষণা দেয়। রবিবার (৫ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি (পাকা) সোনার দাম বাড়ায় স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী মূল্য তালিকা—২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি: ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা; ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি: ১ লাখ ৮৮ হাজার ৯১০ টাকা; ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি: ১ লাখ ৬১ হাজার ৬৫১ টাকা; সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি: ১ লাখ ৩৪ হাজার ২৫৩ টাকা।

এর আগে ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৮৬ হাজার ৪৯৬ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৫৯ হাজার ৮৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৩২ হাজার ৭২৫ টাকা।

রুপার দামে পরিবর্তন নেই
স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে—২২ ক্যারেট রুপার প্রতি ভরি: ৩ হাজার ৬২৮ টাকা; ২১ ক্যারেট: ৩ হাজার ৪৫৩ টাকা; ১৮ ক্যারেট: ২ হাজার ৯৬৩ টাকা; সনাতন পদ্ধতি: ২ হাজার ২২৮ টাকা।

সন্ধ্যায় বাড়ি থেকে বের হন আকিব, ফিরলেন লাশ হয়ে
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রার্থীদের বিজয়ী করতে হবে: রা…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
একাদশ আবেদন: যেসব কলেজে শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা মন্ত্…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ঘুষ.সাইট তৈরি করা ভাইরাল সেই শাহেদের খোঁজ নিয়েছে প্রধানমন্…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দাফনের প্রায় ৫ মাস পর কবর থেকে আফগান নাগরিকের মরদেহ উত্তোলন
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬