৩ মাসের বিশেষ কর্মসূচি ঘোষণা করল সোনালী ব্যাংক

০৪ অক্টোবর ২০২৫, ০২:১৯ PM
সোনালী ব্যাংক পিএলসি

সোনালী ব্যাংক পিএলসি © লোগো

২০২৫ সালের বার্ষিক লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের লক্ষ্যে তিন মাসের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে সোনালী ব্যাংক পিএলসি। সব সূচকে অগ্রগতি ও লক্ষ্যমাত্রা নিশ্চিতকরণে জোর দিয়ে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

এ প্রেক্ষিতে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শওকত আলী খান।

তিনি ২ অক্টোবর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ৯০ দিনের এই বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জনের দিকনির্দেশনা প্রদান করেন এবং তা বাস্তবায়নে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন: সোনার মজুত সবচেয়ে বেশি এশিয়ার যে দেশটিতে

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মো. শওকত আলী খান কর্মসূচির মাধ্যমে রেমিট্যান্স বা প্রবাসী আয় আহরণ, আমানত সংগ্রহ, রপ্তানি বাণিজ্য, পরিবেশবান্ধব ব্যাংকিং, খেলাপি ঋণ আদায় এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নসহ সব সূচকে অগ্রগতি অর্জনে সর্বোচ্চ সেবা প্রদানের নির্দেশনা দেন। এ ক্ষেত্রে সাফল্য অর্জনের বিপরীতে তিনি পুরস্কার প্রদানেরও ঘোষণা দেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এর আগে গত ৫ ফেব্রুয়ারি থেকে ১৫ মে পর্যন্ত ১০০ দিনের বিশেষ কর্মসূচি পালন করে সোনালী ব্যাংক।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9