পর্যটন এলাকায় ভ্রমণকে নিরাপদ ও সাশ্রয়ী করতে কাজ করছি: বশিরউদ্দীন

২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৩ PM
শেখ বশিরউদ্দীন।

শেখ বশিরউদ্দীন। © সংগৃহীত

পর্যটন এলাকাগুলোয় ভ্রমণকে নিরাপদ, আনন্দময় ও সাশ্রয়ী করতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসরকারি বিমান ও পর্যটন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ‘টেকসই উন্নয়নে পর্যটন’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীতে বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উদযাপন করা হয়। এদিন সকাল সাড়ে ৯টায় আগারগাঁওয়ে পর্যটন ভবনের সামনে আয়োজিত র‍্যালি উদ্বোধনের মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচি। ফিতা কেটে র‍্যালির উদ্বোধন করেন বেসরকারি বিমান ও পর্যটন উপদেষ্টা।

র‍্যালিতে অংশ নেয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটন সংগঠন থেকে শুরু করে পর্যটন খাতের বিভিন্ন কর্মকর্তারা। র‍্যালি শেষে বিভিন্ন স্টল ঘুরে দেখেন পর্যটন উপদেষ্টা। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পর্যটন এলাকাগুলোয় ভ্রমণকে নিরাপদ, আনন্দময় ও সাশ্রয়ী করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। আমরা সাশ্রয়ী মূল্যে নতুন নতুন ক্ষেত্র তৈরি করছি। সামগ্রিকভাবে আমরা সক্ষমতা, আচরণবিধির মাধ্যমে দায় ও অধিকার নিশ্চিত করা এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছি।

পর্যটন উপদেষ্টা বলেন, সব কিছুকেই অর্থনীতির মানদণ্ডে বিচার করতে হবে এমন না। পর্যটনে অর্থনীতি গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা গৌণভাবে। পর্যটকরা যেন প্রতারিত না হয় কখনো, সেক্ষেত্রে আমরা সবাই মিলে কাজ করবো।

এক অ্যাপেই দেখা যাবে বিদ্যুৎ ও গ্যাস বিলের সব হিসাব
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের প্রোপাগাণ্ডা পেজে আসিফকে নিয়ে এআই দিয়ে লেখা প্রতিবে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাঘায় গণপিটুনিতে শিমুল হত্যা, মূলহোতা গ্রেপ্তার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইবির ৫ম সমাবর্তন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুতে থাকা জিন্নাহর সেই ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা তৈয়ব হ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now