পাকিস্তান থেকে পাথর আমদানি করতে চায় বাংলাদেশ

২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫২ PM , আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫২ PM
বৈঠকে এহসান আফজাল ও শেখ বশিরউদ্দীন

বৈঠকে এহসান আফজাল ও শেখ বশিরউদ্দীন © পিআইডি

পাকিস্তান থেকে পাথর আমদানির আগ্রহের কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাণিজ্য বিষয়ক কোঅর্ডিনেটর এহসান আফজাল খানের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান উপদেষ্টা।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উভয়পক্ষ দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের পরিমাণ বাড়ানোর উপায়, অর্থনৈতিক সহযোগিতা আরও গতিশীল করা এবং বাণিজ্যিক সম্পর্ক নতুন মাত্রায় নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে।

বাণিজ্য উপদেষ্টা বলেন, আমাদের দেশে সিমেন্ট খাতের মূল কাঁচামাল আমদানি নির্ভর। বিশেষ করে লাইম স্টোন ও নির্মাণকাজে ব্যবহারযোগ্য স্টোন (পাথর)। আমাদের বছরে ৫০ মিলিয়ন টন স্টোন প্রয়োজন হয়। এটি আমদানির জন্য দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে এনগেজমেন্ট (যোগাযোগ) বাড়ানো দরকার।

তিনি বলেন, লেবার প্রোডাক্টিভিটি, ইউটিলিটি প্রপরশন, লজিস্টিক এক্সিলেন্স, কস্ট টু ফিন্যান্স ও মার্কেট একসেস নিশ্চিত করার মাধ্যমে দুই দেশের লিমিটেড বাণিজ্য বাস্কেটকে বড় করার সুযোগ রয়েছে। এর মাধ্যমে দুই দেশের বাণিজ্য ঘাটতি কমবে এবং জনগণের সম্পর্কোন্নয়ন হবে। এসময় তিনি বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য পাকিস্তানের বাজারে আরও সুযোগ সৃষ্টির ওপর জোর দেন।

বৈঠকে এহসান আফজাল খান দ্বিপাক্ষিক বাণিজ্যের সীমাবদ্ধতাগুলো দূর করতে এবং বাণিজ্যিক সুবিধা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে বলেন, আমরা দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানো, বাণিজ্য মিশন বিনিময় এবং ট্যারিফ ও অ-ট্যারিফ বাধাগুলো কমানোর মাধ্যমে বাণিজ্যের পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়াতে চাই।

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার উপস্থিত ছিলেন।

একদিনেরও কারো বন্ধুত্ব কামনা করি না— মধ্যরাতে রহস্যময় পোস্ট…
  • ১২ নভেম্বর ২০২৬
স্কুল থেকে ফেরার পথে শিক্ষিকাকে অটোরিকশায় তুলে মারধর, লুট স…
  • ১২ নভেম্বর ২০২৬
চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক
  • ১২ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগের কাছে তথ্য ফাঁস, এসপির দুই মোবাইল ফোন জব্দ
  • ১২ নভেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 
  • ১২ নভেম্বর ২০২৬
বোমা হামলার হুমকিতে ৩ শতাধিক স্কুল খালি করল ইতালি
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950