দেশে সারের সংকট নেই, দাম বাড়বে না: কৃষি উপদেষ্টা

২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৮ PM
কৃষি উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

কৃষি উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। © সংগৃহীত

দেশে সারের কোনো সংকট নেই, তাই সারের দাম কোনোভাবেই বাড়ানো হবে না বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে কৃষি খাতের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, দেশের সার সরবরাহে কোনো ঘাটতি নেই। আগামী অর্থবছরে সম্ভাব্য ঘাটতি মোকাবিলায় সার আমদানিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া সার সরবরাহ ব্যবস্থায় পূর্বের সিন্ডিকেট ভেঙে দেয়া হয়েছে। 

কোনোভাবেই সারের দাম বাড়ানো হবে না উল্লেখ করে তিনি আরও বলেন, বেশি দামে জ্বালানি কিনে সার উৎপাদন করা হলেও সারের দাম বাড়ানো হবে না। পাশাপাশি সার পাচার রোধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এখন থেকে রাজনৈতিকভাবে সারের ডিলার নিয়োগ দেয়া হবে না। একটি নীতিমালা তৈরি করে নীতিমালার আওতায় ডিলার নিয়োগ দেয়া হবে বলেও জানান উপদেষ্টা।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬