৫০ হাজার মেট্রিক টন অকটেন কিনছে সরকার, দাম কত?

২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫০ PM
 অকটেন

অকটেন © সংগৃহীত

৫০ হাজার মেট্রিক টন গ্যাসোলিন ৯৫ আনলেডেড (অকটেন) আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৪১৩ কোটি ৪৪ লাখ টাকা। অকটেনের প্রতি ব্যারেলের দাম ধরা হয়েছে ৫.২০ মার্কিন ডলার।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে অকটেন আমদানির অনুমোদন দেয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে চলতি বছরের জুলাই-ডিসেম্বর সময়ে ৫০ হাজার টন গ্যাসোলিন ৯৫ আনলেডেড (অকটেন) আমদানির লক্ষ্যে প্রিমিয়াম ও রেফারেন্স প্রাইস অনুযায়ী ক্রয় প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে।

ইতোপূর্বে ২০২৫ সালে আপৎকালীন মোট ৬ লাখ ৫০ হাজার টন গ্যাসোলিন ৯৫ আনলেডেড (অকটেন)-এর চাহিদা প্রাক্কলন করা হয়। এ চাহিদার মধ্যে এক লাখ ২৫ হাজার টন জিটুজি ভিত্তিতে, এক লাখ ২৫ হাজার টন আন্তর্জাতিক কোটেশন পদ্ধতিতে এবং অবশিষ্ট ৪ লাখ টন স্থানীয়ভাবে সংগ্রহের পরিকল্পনা করা হয়।

সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ইন্দোনেশিয়ার পিটি বুমি সিয়াক পুসাকো জাপিন থেকে ৫০ হাজার টন গ্যাসোলিন ৯৫ আনলেডেড (অকটেন) আমদানি করা হবে। এতে ব্যয় হবে ৪১৩ কোটি ৪৪ লাখ টাকা। প্রিমিয়াম ও রেফারেন্স প্রাইসসহ প্রতি ব্যারেলের মূল্য ধরা হয়েছে ৫.২০ ডলার। বিপিসির নিজস্ব বাজেট বরাদ্দ, জ্বালানি তেল বিক্রয়লব্ধ অর্থ এবং অন্য উৎস থেকে ঋণ নেয়ার মাধ্যমে জ্বালানি তেল আমদানির অর্থায়ন করা হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9