আমদানির অগ্রিম অর্থ প্রদানের নিয়ম সহজ করল বাংলাদেশ ব্যাংক

২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৬ PM
বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক © সংগৃহীত

আমদানির ক্ষেত্রে অগ্রিম অর্থ প্রদানের নিয়ম সহজ করে সীমা সংশোধন করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জারি করা এক পরিপত্রে বলা হয়েছে, এখন থেকে আমদানিকারকেরা ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত রিপেমেন্ট গ্যারান্টি ছাড়া অগ্রিম পরিশোধ করতে পারবেন। আগে এই সীমা ছিল ১০ হাজার মার্কিন ডলার।

আন্তর্জাতিক বাণিজ্য সহজ করা এবং আমদানির প্রক্রিয়া আরও কার্যকর করার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে রপ্তানিকারকদের রিটেনশন কোটা হিসাব থেকে অগ্রিম অর্থ প্রদানের সীমা ২৫ হাজার ডলার থেকে বাড়িয়ে ৫০ হাজার ডলার করা হয়েছে।

এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দেশের শিল্প–সংশ্লিষ্টরা। তাদের মতে, এটি ক্ষুদ্র ও মাঝারি আমদানিকারকদের জন্য বিশেষভাবে সহায়ক হবে। সীমা বৃদ্ধির ফলে আমদানিকারকদের পক্ষে কম খরচে ও দ্রুত সময়ে অর্থ দেয়া সম্ভব হবে। এতে সময় ও অতিরিক্ত খরচ উভয়ই কমবে।

ফ্রান্সকে রুখে দিল ইতালি
  • ০৩ অক্টোবর ২০২৬
মধ্যরাতে ঢাকা কলেজ শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬