আবারও সুপারব্র্যান্ডস স্বীকৃতি পেল ‘স্বপ্ন’

২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৩ PM
অ্যাওয়ার্ড গ্রহণ করছেন ‘স্বপ্ন’র কর্মকর্তারা

অ্যাওয়ার্ড গ্রহণ করছেন ‘স্বপ্ন’র কর্মকর্তারা © সংগৃহীত

আগামী দুই বছরের জন্য (২০২৫-২৬) সুপারস্টোর ক্যাটাগরিতে আবার স্বপ্নকে ‘সুপারব্র্যান্ডস বাংলাদেশ’ স্বীকৃতি দেওয়া হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর হোটেল লা মেরিডিয়ান এ এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ২০২৫-২৬ সালের জন্য বাংলাদেশের সুপারব্র্যান্ডসমূহের নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে ‘স্বপ্ন’র পক্ষে মূল মঞ্চে একসঙ্গে পুরস্কার গ্রহণ করেন ‘স্বপ্ন’র হেড অব কনজুমার ইন্সাইটস (বিজনেস রিসার্চ) মঈন উদ্দীন আহমেদ, প্রোডাক্ট ম্যানেজার আকিব রশীদ, মার্কেটিং অ্যানালিটিক্স ম্যানেজার তানজিল অভি, জুনিয়র এক্সিকিউটিভ (মার্কেটিং) বিভাগের জারিন তাসনিম। 

অনুষ্ঠানে স্বপ্ন-এর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন এসর্টমেন্ট এবং ইনস্টোর এক্সপেরিয়েন্স ব্র্যান্ডিং (উপদেষ্টা) বুশরা জেরিন, হেড অব ট্রেড মার্কেট রিসার্চ-এর নুসরাত জাহান , মিডিয়া অ্যান্ড পিআর ম্যানেজার মো. কামরুজ্জামান (মিলু) এবং শব্দ প্রকৌশলী মো. ওবাইদুল ইসলাম ।

এর আগে সুপারব্র্যান্ড হিসেবে টানা তিনবার পুরস্কার জেতে ‘স্বপ্ন’। এ ছাড়া টানা নবমবারের মতো সুপারশপ খাতে সেরা ব্র্যান্ড এবং টানা ষষ্ঠবারের মতো সারাদেশের সেরা ১০টি ব্র্যান্ডের একটি নির্বাচিত হয় ‘স্বপ্ন’। এ ছাড়া এশিয়ার ‘মার্কেটিং কোম্পানি অফ দ্য ইয়ার ২০২০’ নামে স্বীকৃত ‘ষষ্ঠ এশিয়া মার্কেটিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পুরস্কারও জেতে সুপারশপটি। জাপান, চীন, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, হংকং, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মতো শক্তিশালী মোট ১৮টি দেশের শীর্ষস্থানীয় মার্কেটিং কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা করে এ পুরস্কার অর্জন করে ‘স্বপ্ন’।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9