বাংলাদেশ ব্যাংকের সাথে কমিউনিটি ব্যাংকের নারী উদ্যোক্তাদের রিফাইন্যান্সিং সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

০৭ আগস্ট ২০২৫, ০৭:৫১ PM , আপডেট: ০৮ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
চুক্তি স্বাক্ষর

চুক্তি স্বাক্ষর © টিডিসি ফটো

বাংলাদেশ ব্যাংকের সাথে কমিউনিটি ব্যাংকের ‘ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে অর্থায়নের বিপরীতে নারী উদ্যোক্তাদের জন্য রিফাইন্যান্সিং স্কিম’ সংক্রান্ত অংশীদারত্বমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (৬ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স সেন্টারে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার এবং নির্বাহী পরিচালক হুসনে আরা শিখার উপস্থিতিতে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ ব্যাংকের পক্ষে এসএমইএসপিডি বিভাগের পরিচালক নওশাদ মোস্তাফা এবং কমিউনিটি ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত পারস্পরিক অংশীদারত্বমূলক এ চুক্তিটি স্বাক্ষর করেন। 

এ সময় অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের হেড অব কর্পোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম, হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম মো. মামুন উর রহমান, হেড অব এসএমই অ্যান্ড অ্যাগ্রিকালচার শরিফ হাসান মামুনসহ উভয় প্রতিষ্ঠানের উর্ব্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

চুক্তিনুযায়ী এখন থেকে এসএমই নারী উদ্যোক্তারা কমিউনিটি ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিফাইন্যান্স স্কিমের আওতায় স্বল্প মুনাফায় বিনিয়োগ পাবেন।

যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬
স্থগিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
  • ০৩ অক্টোবর ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬