সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইতে বড় ধরনের সূচকের পতন

০৭ আগস্ট ২০২৫, ০৩:৩৪ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০৮:০৬ PM
ঢাকা স্টক এক্সচেঞ্জ

ঢাকা স্টক এক্সচেঞ্জ © টিডিসি

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে সব মূল্যসূচকের পতনে শেয়ার বেচাকেনা শেষ হয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলো মধ্যে ২৬৮টির শেয়ারদর পতন হয়েছে। আগের কার্যদিবসের তুলনায় আজকে লেনদেনের পরিমাণও কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রের দেয়া তথ্য থেকে জানা গেছে।

ডিএসই তথ্য মতে, বৃহস্পতিবার (০৭ আগস্ট) প্রধান সূচক ‘ডিএসইএক্স’ কমেছে ৬৩ দশমিক ০৮ পয়েন্ট। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৪০৮ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৩ দশমিক ৫০ পয়েন্ট কমে ১ হাজার ১৭০ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২৭ দশমিক ৮১ পয়েন্ট কমে ২ হাজার ৯৭ পয়েন্টে অবস্থান করছে।

সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইতে শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে ৭০৬ কোটি ৪০ লাখ ৮১ হাজার টাকার এবং আগের দিনে ৮৮৯ কোটি ৯৫ লাখ ৬৩ হাজার টাকার লেনদেন হয়েছিলো। এদিন ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে দর বেড়েছে ৭৯টি কোম্পানির এবং দর কমেছে ২৬৮ কোম্পানির। এছাড়াও, ৫১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত ছিল।

যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬
স্থগিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
  • ০৩ অক্টোবর ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬