পুনরায় প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান মারুফ সাত্তার আলী

০৬ আগস্ট ২০২৫, ০৭:২৯ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ০৮:৫৪ AM
মারুফ সাত্তার আলী

মারুফ সাত্তার আলী © টিডিসি ফটো

প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পরিষদের পুনরায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মারুফ সাত্তার আলী। ভাইস চেয়ারম্যান হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ভাইয়া গ্রুপের সকল কর্মকর্তা-কর্মচারী। বুধবার (৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে রবিবার (৩ আগস্ট) ডিজিটাল প্লাটফর্মে প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসির ২৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। একইসঙ্গে পরিচালনা পরিষদের ১৪১তম সভাও অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. মফিজুর রহমান।

সভায় ২০২৪ সালের সমাপ্ত অর্থবছরের পরিচালক পরিষদের প্রতিবেদন, নিরীক্ষক ও নিরীক্ষিত হিসাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এ ছাড়াও কোম্পানির ব্যবসায়িক সাফল্যে সন্তোষ প্রকাশপূর্বক ২০২৪ সালের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

সভায় যুক্ত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান মারুফ সাত্তার আলী, পরিচালক শাহজাহান কবির, প্রদীপ কুমার দাস, আব্দুর রহমান আনসারী, হাবিবুর রহমান, মিস্ কিশোয়ার আমিন এফসিএ, অডিটর একেএম আমিনুল হক, মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম, কোম্পানির সচিব মোহাম্মদ মোতাহের হোসেনসহ শেয়ার হোল্ডাররা।

চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬
২১০ শিশুকে বিনামূল্যে খাতনা, অসুস্থ ৫০
  • ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশেই উৎপাদন হবে টয়োটা গাড়ি, কারখানা স্থাপন নিয়ে প্রধা…
  • ০৬ অক্টোবর ২০২৬