আগস্ট মাসে জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে না সরকার

৩১ জুলাই ২০২৫, ০৭:৫১ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ১০:২২ PM
জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে না সরকার

জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে না সরকার © ফাইল ফটো

আসন্ন আগস্ট মাসের জন্য জ্বালানি তেলের বিদ্যমান মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে। বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের মূল্যের হ্রাস-বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে স্বয়ংক্রিয় প্রাইসিং ফর্মুলার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদক্ষেপের লক্ষ্য হলো ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের সরবরাহ তুলনামূলক সাশ্রয়ী মূল্যে নিশ্চিত করা।

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ আগস্ট থেকে বিদ্যমান মূল্য কাঠামো অনুযায়ী জ্বালানি তেলের বিক্রয়মূল্য নিম্নরূপ থাকছে-ডিজেল: প্রতি লিটার ১০২ টাকা; কেরোসিন: প্রতি লিটার ১১৪ টাকা; অকটেন: প্রতি লিটার ১২২ টাকা; পেট্রোল: প্রতি লিটার ১১৮ টাকা।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ এক অফিস আদেশের মাধ্যমে এই মূল্য নির্ধারণ করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

রংপুরে শিক্ষকসহ চার হত্যা: আলোচিত সেই শার্ট নিয়ে যা বলছেন আ…
  • ২৬ আগস্ট ২০২৬
বিনা খরচে ৪০০ জনকে ড্রাইভিং প্রশিক্ষণ দেবে বিআরটিসি, লাইসেন…
  • ২৬ আগস্ট ২০২৬
মুক্তির একদিন আগে দিনাজপুর কারাগারে কয়েদির মৃত্যু
  • ২৬ আগস্ট ২০২৬
বিইউবিটিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক সেম…
  • ২৬ আগস্ট ২০২৬
বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম
  • ২৬ আগস্ট ২০২৬
বিএনপির পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা
  • ২৬ আগস্ট ২০২৬