বেনাপোল কাস্টম হাউসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ, ফিরছে শৃঙ্খলা

৩০ জুলাই ২০২৫, ০৫:৪৭ PM , আপডেট: ০১ আগস্ট ২০২৫, ০৮:৪৮ AM
বেনাপোল কাস্টম হাউস

বেনাপোল কাস্টম হাউস © টিডিসি ফটো

বেনাপোল কাস্টম হাউসে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছেন নতুন কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেন। এখন থেকে শুধু কাস্টম সরকার পারমিট কার্ডধারীরাই অফিসে প্রবেশ করতে পারছেন।

জানা যায়, গত ১৫ জুলাই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) খালেদ মোহাম্মদ আবু হোসেনকে বেনাপোল কাস্টম হাউসের কমিশনার হিসেবে নিয়োগ দেয়। এরপর ২৮ ও ২৯ জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়। এর লক্ষ্য ছিল একটাই, কর্মস্থলে শৃঙ্খলা ফেরানো।

নতুন নিয়ম অনুযায়ী, সকাল ৯টার আগেই কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিত থাকতে হচ্ছে। আগে নিয়মিত অনুপস্থিত থাকা বা দেরিতে আসার অভিযোগ থাকলেও এখন তা অনেক কমেছে।

এক সিএন্ডএফ কর্মচারী বলেন, ‘যার যেই কার্ড আছে, সে-ই ঢুকবে। এটাই হওয়া উচিত ছিল। এখন পরিবেশ অনেক ভালো লাগছে।’

এদিকে, নতুন করে কাস্টম সরকার পারমিট কার্ড ইস্যু করার উদ্যোগ নেওয়া হয়েছে। ১৭ আগস্টের মধ্যে আবেদন জমা দিতে হবে এবং লিখিত পরীক্ষা নেওয়া হবে ১ সেপ্টেম্বর সকাল ১১টায়।

সি এন্ড এফ অ্যাসোসিয়েশনের দফতর সম্পাদক মো. মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, ‘কার্ড ছাড়া কেউ ঢুকতে পারছে না। এটা ভালো সিদ্ধান্ত। তবে অনেকদিন ধরে নতুন কার্ড দেওয়া হয়নি। এখন দ্রুত পরীক্ষার মাধ্যমে কার্ড দেওয়া দরকার।’

স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ‘এখন পরীক্ষার ঘোষণা আসায় সবাই আশাবাদী। এতে যোগ্যরাই কার্ড পাবে।’

সংশ্লিষ্টরা বলছেন, নতুন কমিশনারের নেতৃত্বে বেনাপোল কাস্টম হাউসে শৃঙ্খলা ও জবাবদিহিতা ফিরছে, যা কাস্টমস ব্যবস্থাপনায় একটি ইতিবাচক পরিবর্তন।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9