হুন্ডি কমছে, বাড়ছে বৈধ পথে রেমিট্যান্স

২৭ জুলাই ২০২৫, ০৭:২০ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ০৪:৪৪ PM
বাড়ছে বৈধ পথে রেমিট্যান্স

বাড়ছে বৈধ পথে রেমিট্যান্স © সংগৃহীত

চলতি জুলাই মাসের প্রথম ২৬ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৯৩ কোটি মার্কিন ডলার, যা টাকায় প্রায় ২৩ হাজার ৫৮৩ কোটি (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। এ গতি অব্যাহত থাকলে মাস শেষে রেমিট্যান্স ছাড়িয়ে যেতে পারে ২৩০ কোটি ডলার—এমন আশা করছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (২৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, হুন্ডি প্রতিরোধে সরকারের কঠোর পদক্ষেপ, প্রণোদনা বৃদ্ধি এবং ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজ হওয়ায় রেমিট্যান্স প্রবাহে এ ইতিবাচক পরিবর্তন এসেছে। বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তা জানান, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো বৈধ রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফেরাতে বড় ভূমিকা রাখছে।

এর আগে সদ্যসমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ে রেকর্ড সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ সময় দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছর ২০২৩-২৪ সালের ২৩ দশমিক ৭৪ বিলিয়নের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি। এটি বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।

এদিকে, গত জুন মাসেও রেমিট্যান্স প্রবাহ ছিল ইতিবাচক। সে মাসে প্রবাসীরা পাঠিয়েছেন ২৮২ কোটি মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ বেশি।

সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬