নবম পে-কমিশন গঠন নিয়ে যা জানা গেল

০৩ জুলাই ২০২৫, ০১:১৬ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৮:২৪ PM
পে স্কেল

পে স্কেল © সৌজন্যে পাওয়া

খুব শিগগিরই নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরু হবে—এমন আশ্বাস দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন।

বুধবার (২ জুলাই) সংযুক্ত পরিষদের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন সচিবালয় সংযুক্ত কর্মচারী পরিষদের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবীর ও মহাসচিব নিজাম উদ্দিনের নেতৃত্বে সংগঠনের চলমান কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নে সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করা হয়।

বুধবার অনুষ্ঠিত জরুরি সভায় বলা হয়, অর্থ উপদেষ্টা আশ্বাস দিয়েছেন যে, প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা শেষে খুব শিগগিরই নবম পে-কমিশন গঠনের চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। পাশাপাশি, সচিবালয়ের কর্মচারীদের জন্য রেশন-ভাতা চালুর যৌক্তিকতাও নেতারা উপদেষ্টার সামনে তুলে ধরেন। এ বিষয়ে উপদেষ্টা বলেন, রেশন-ভাতা চালুর ক্ষেত্রে কোনো বড় প্রতিবন্ধকতা নেই এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো. তোয়াহা, তৌহিদুর রহমান, শাহীন গোলাম রব্বানী, নজরুল ইসলাম, মো. নুরুজ্জামাল, মিজানুর রহমান শিবলু, শাহাব উদ্দিন, আব্দুল কাদের, শুভ, সুমন জিমানুর রহমান, শহীদুল ইসলাম ও তোফাজ্জল হোসেন প্রমুখ।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬