ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

২৬ জুন ২০২৫, ০৬:৫৩ PM , আপডেট: ২৬ জুন ২০২৫, ০৯:০৭ PM
পরিচালনা পর্ষদের সভা

পরিচালনা পর্ষদের সভা © টিডিসি ফটো

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩০৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জুন) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান এর সভাপতিত্ব করেন।

সভায় বাংলাদেশ ব্যাংক কর্তৃক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখ ভিত্তিক পরিদর্শন প্রতিবেদন ও এর আলোকে প্রস্তুতকৃত পরিপালন প্রতিবেদনের ওপর বিশদ আলোচনা করা হয়। 

এ সময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. আবদুল কুদ্দুছ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান অধ্যাপক মো. সাইফুল আলম, অডিট কমিটির চেয়ারম্যান মো. রাগিব আহসান, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়া, বাংলাদেশ ব্যাংকের ব্যাংক পরিদর্শন বিভাগ-৬ এর পরিচালক মো. আলাউদ্দিন হোসেন, অতিরিক্ত পরিচালক মো. মামুনুর রশিদ ও বেলাল হোসেন, যুগ্মপরিচালক মো. শাহাদাত হোসেন এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কোম্পানী সচিব (চলতি দায়িত্ব) নিজাম কাজী এসিএস সহ উর্দ্ধতন নির্বাহীগণ সভায় উপস্থিত ছিলেন। 

 

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬