ইসলামী ব্যাংকে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রোগ্রাম সম্পন্ন

২৫ জুন ২০২৫, ০৫:৪৯ PM , আপডেট: ২৫ জুন ২০২৫, ১০:১২ PM
উদ্যোক্তা উন্নয়ন প্রোগ্রাম

উদ্যোক্তা উন্নয়ন প্রোগ্রাম © টিডিসি ফটো

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ)-এর উদ্যোগে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৯ জুন) একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। 

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান মিজি এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল হামিদ মিয়া। 

ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও আইবিটিআরএ-এর মহাপরিচালক কে.এম. মুনিরল আলম আল-মামুন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. নূরল কাওসার সাঈফ। বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের যৌথ উদ্যোগে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (সেইফ) প্রকল্পের আওতায় প্রথম ব্যাচে মোট ২৫ জন সম্ভাবনাময় উদ্যোক্তা এ প্রোগ্রামে অংশগ্রহণ করেন।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬