আবারও বাড়ল সোনার দাম

০৬ মে ২০২৫, ০৮:৫২ AM , আপডেট: ২২ জুন ২০২৫, ০২:৪৫ PM
সোনার বার

সোনার বার © সংগৃহীত

দুদিনের ব্যবধানে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ২ হাজার ৩০৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭১ হাজার ২৮৬ টাকা। সোমবার (৫ মে) সন্ধ্যায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায়।

আজ মঙ্গলবার (৬ মে) থেকে নতুন দাম কার্যকর হবে।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারের প্রভাব ও স্থানীয়ভাবে তেজাবি সোনার (খাঁটি সোনা) দাম বাড়ায় দেশের বাজারে সোনার দাম পুনঃনির্ধারণ করা হয়েছে।

নতুন দামে ২১ ক্যারেটের সোনা প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ৪৯৪ টাকা, ১৮ ক্যারেটের সোনা ১ লাখ ৪০ হাজার ১৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি ১ লাখ ১৫ হাজার ৯০৫ টাকায় বিক্রি হবে।

তবে রুপার দামে কোনও পরিবর্তন আসেনি। ২২ ক্যারেট রুপা প্রতি ভরি ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকাই অপরিবর্তিত রয়েছে।

উল্লেখ্য, মাত্র দুদিন আগেই (৩ মে) বাজুস সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছিল, যা অনেককে স্বস্তি দিয়েছিল। তবে বাজার পরিস্থিতি দ্রুত পাল্টে যাওয়ায় আবারও মূল্য সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জামায়াত-এনসিপি জোটের রাষ্ট্রপতি প্রার্থী কর্ণেল অলি আহমদ
  • ০৯ আগস্ট ২০২৬
মুস্তাফিজকে নিয়ে দুবাই ক্যাপিটালসের রহস্যময় পোস্ট
  • ০৯ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে ২৩ পদে চাকরি, আবেদ…
  • ০৯ আগস্ট ২০২৬
মায়ের সঙ্গে অভিমান করে রাতে বাড়ি থেকে বেরিয়ে যায় কিশোর, সকা…
  • ০৯ আগস্ট ২০২৬
জুলাই যাদুঘর থেকে ফেলানীর চিহ্ন সরিয়ে ফেলা ব্যক্তিদের উদ্দে…
  • ০৯ আগস্ট ২০২৬
গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ ২৪ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন…
  • ০৯ আগস্ট ২০২৬